পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের জেরে শিগগিরই এই পদক্ষেপ নিতে চলেছে দেশটি।সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের প্রতিশোধ হিসেবে পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) লক্ষ্য করে শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন আগে থেকেই কয়েকজন আইসিসির বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।তবে এবার আদালতকেই লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে তা হবে বড় ধরনের নাটকীয় ঘটনা।এ বিষয়ে অবগত ছয়টি সূত্র জানায়, “এনটিটি স্যাংশন” বা পুরো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে। আদালত ইতোমধ্যেই সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জরুরি বৈঠক করেছে। কূটনৈতিক মহলেও আলোচনার খবর পাওয়া গেছে।একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পুরো আদালতকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট সময় নিয়ে কিছু জানাননি তিনি।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র অভিযোগ করেন, আদালত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের ওপর “অযৌক্তিক এখতিয়ার” দেখাচ্ছে। তিনি বলেন, আদালত যদি কাঠামোগত পরিবর্তন না আনে, তাহলে ওয়াশিংটন নিজেদের সেনাসদস্য ও স্বার্থ রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেবে।এদিতে পুরো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা কার্যকর হলে কর্মীদের বেতন দেওয়া, ব্যাংকিং সেবা ব্যবহার বা সফটওয়্যার চালানো পর্যন্ত বিঘ্নিত হতে পারে। সম্ভাব্য ক্ষতি এড়াতে আদালতের কর্মীদের ২০২৫ সালের বাকি মাসগুলোর বেতন আগাম পরিশোধ করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ আগেও নেওয়া হয়েছিল।আদালত বিকল্প ব্যাংকিং সেবা ও সফটওয়্যার সরবরাহকারীর খোঁজও করছে।নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আইসিসি ইতোমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট এবং হামাসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গাজায় যুদ্ধের অপরাধে অভিযোগ এনেছে।এর আগে আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড তদন্ত নিয়েও আদালতের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।কূটনৈতিক সূত্র বলছে, আদালতের ১২৫ সদস্যদেশের কয়েকটি দেশ আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করবে। তবে সব ইঙ্গিতেই বোঝা যাচ্ছে, ওয়াশিংটন এবার আক্রমণ আরও বাড়াতে পারে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আদালতকে “জাতীয় নিরাপত্তার হুমকি” এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে “আইনের অপব্যবহারের হাতিয়ার” বলে আখ্যা দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার
দেশে ৮৮ লাখের বেশি সিম বন্ধ করল সরকার

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬

মিয়ানমারে নির্বাচনী আবহের মধ্যেই অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন।মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাওয়াদি এক প্রতিবেদনে এ Read more

কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক
কালিয়াকৈরে রেল লাইনে ট্রাকের ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায়  মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি Read more

অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব
অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবির ব্যাখ্যা দিলেন সাকিব

নিঃসন্দেহে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু গত বছর ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব Read more

ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার
ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩৪৪ জন। এর মধ্য দিয়ে টানা Read more

ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড
ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড

ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন