সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।এদিন সকাল থেকেই সচিবালয়ের সামনে সোয়াট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি মিলছে না।এর আগে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
বিরামপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুই ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। দুই জামাতে Read more

যুবককে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন
যুবককে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

ভোলার চরফ্যাশনে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জাহিদুল (২৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে Read more

৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের ৭ বছর পার হলেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ১ কোটি ৮৭ লাখ ৮২ হাজার Read more

ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার
ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ৯ বছর বয়সেই মা-বাবাকে হারিয়ে মরিয়ম খাতুনকে ধরতে হয়েছে পরিবারের হাল। ছোট কাঁধে পরিবারের সেই Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন