কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭৪ শতাংশ জমি লিখে নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বর্ষাগাতি বালিকা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ ঘটনায় নগদ ৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। চাকরি না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী ওই নারী।এ ব্যাপারে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোছাঃ জোসনা আক্তার নামে এক নারী। তিনি উপজেলার আঙ্গিয়াদী (আদিত্যপাশা) গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বর্ষাগাতি বালিকা দাখিল মাদ্রাসাটি ১৯৮৪ সালে স্থাপিত হয়। কিন্তু নির্ধারিত পরিমাণ জমি না থাকায় শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসাটির স্বীকৃতি আনতে পারেনি কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে ২০১১ সালে জোসনা আক্তারের কাছ থেকে অনুনয়-বিনয় করে মাদ্রাসার নামে ৭৪ শতাংশ জমি লিখে নেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহিবুর রহমান ও মাদ্রাসার সুপার মোঃ নজরুল ইসলাম। তবে এর বিপরীতে জোসনা আক্তারের মেয়েকে মাদ্রাসায় আয়া পদে ও তাঁর নাতি বউকে কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট পদে চাকরিতে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। এছাড়াও জোসনা আক্তারের কাছ থেকে তিন দফায় ৯ লাখ ১২ হাজার টাকাও কৌশলে হাতিয়ে নিয়েছেন তাঁরা। কিন্তু প্রতিশ্রুতির ১৪ বছর পার হয়ে গেলেও তাদের চাকরি না দিয়ে তালবাহানা করছেন মাদ্রাসার সুপার নজরুল ইসলাম।অভিযুক্ত সুপার নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগকারী চার লাখ টাকার বিনিময়ে মাদ্রাসার নামে ৭৪ শতাংশ জমি লিখে দিয়েছেন। কিন্তু একটি কুচক্রী মহলের ইন্ধনে ওই নারী আমি এবং মাদ্রাসার গভর্নিং বোর্ডের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’ তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাবশালী মহলের চাপে পড়ে আমার বিরুদ্ধে মনগড়া প্রতিবেদন দিয়েছে।’এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন বলেন, ‘অভিযোগের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক ভূইয়া বলেন, ‘তদন্তে চাকরির প্রলোভনে ৭৪ শতাংশ জমি লিখে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ধীরে ধীরে নিস্তেজ হয়ে অসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের Read more

শ্রীনগরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শ্রীনগরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেললাইনের পাশ থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার Read more

ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫
ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। Read more

লোহাগাড়ায় বাসচাপায় ছাত্র নিহত, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
লোহাগাড়ায় বাসচাপায় ছাত্র নিহত, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. জাগির হোসেন (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার Read more

গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার
গণধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থীকে বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের পদযাত্রার হুমকি দেওয়ার Read more

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন