পশু ক্রয়ের সময় এর কল্যাণ চেয়ে দোয়া করা কর্তব্য। রাসুল (সা.) কয়েকটি বিষয়ে আল্লাহর কাছে কল্যাণ চেয়ে দোয়া করতে বলেছেন। হাদিসে শরিফে এসেছে, عن عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو (إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ! إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ)، উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা অখাইরা মা জাবালতাহা আলাইহ, ওয়া আউজু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহ।অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি তোমার কাছে এর কল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি। আর তোমার কাছে এর অকল্যাণ এবং যে প্রকৃতির ওপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস : আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ কোনো নারীকে বিয়ে করলে বা কোনো দাস ক্রয় করলে সে যেন উল্লিখিত দোয়াটি পড়ে। আর তোমাদের কেউ যখন উট ক্রয় করে, সে যেন তার কুঁজের ওপর হাত রেখে উল্লিখিত দোয়া পাঠ করে। (সুনানে আবি দাউদ, হাদিস : ২১৬০)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে

এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের Read more

খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন