বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে  জীপ গাড়ি খাদে পরে ঘটনাস্থলেই  ১  জন নিহত হয়েছেন।নিহতের  নাম লাল কাপ এল বম (৪৫)।তিনি ১ নং পাইন্দু ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুয়ালপি পাড়ার বাসিন্দা। ঘটনায় ২ জন আহত হয়েছেন। সোমবার (  ২৬ মে) দুপুর ২ টায় পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় যাওয়ার পথে বাসাত্লাং পাড়া সংলগ্ন আম বাগান উঠনি নামক স্হানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্হানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে রুমা বাজার থেকে বাজার করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পথে বাসাত্লাং  পাড়া সংলগ্ন আম বাগান উঠনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জীপ  গাড়ি (লড নং -১৯৩) টি প্রায় ১ শ ফুট গভীর খাদে পরে যায়।এই সময় লাল কাপ এল বম নামে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং জিংপেক কিম বম (৪৫) নামের একজন  মহিলা গুরত্বর আহত ও ভান থোয়াই জোয়াল (৩৫) নামের একজন নারী সহ ২ জন আহত হয়। আহত জিংপেক বম কে উন্নত চিকিৎসার জন্য বান্দরবানে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার পর পর ই গাড়ির চালক অংসানু মারমা এবং তার সহকারী পলাতক রয়েছে। এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী সময়ের কন্ঠস্বরে কে বলেন, একটি জীপ গাড়ি (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে গিয়ে ঘটনাস্থলেই লাল কাপ এল বম নামের একজন নিহত হন এবং ২ জন মহিলা আহত হন,এর মধ্যে একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাঁকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এছাড়া  ইতিমধ্যে লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে রাখা হয়েছে।এই বিষয়ে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত

খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে Read more

লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় আপন মামাতো ফুফাতো দুই বোন ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে  হয়ে মারা গেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই Read more

পত্রিকা: ‘ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন’
পত্রিকা: ‘ভারতে নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন’

আজ বৃহস্পতিবার ঢাকার সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে যুক্তরাজ্য সফরে চ্যাথাম হাউজের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য। এছাড়া নিবন্ধিত ৪৮ রোহিঙ্গাকে Read more

‘হত্যাকারীকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’ বলে মন্তব্য, দুই শিক্ষার্থীকে শোকজ
‘হত্যাকারীকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’ বলে মন্তব্য, দুই শিক্ষার্থীকে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তদন্তকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা প্রমাণ করতে দুই শিক্ষার্থীকে শোকজ Read more

যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু
যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও দলীয় নেতাকর্মীরা কাজ করছে: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পুলিশ প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যানবাহন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন