জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার তাদের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।সোমবার (২৬ মে) নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।আইন উপদেষ্টা লিখেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল আট মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মধ্য দিয়েই। এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে।তিনি বলেন, তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করেছে। প্রসিকিউশন টিম পরীক্ষা-নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে। গতকাল এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে।তিনি আরও লিখেন, ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচারপ্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেটি গতকাল বাংলাদেশে শুরু হয়ে গেল। মানবতাবিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানিপর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাআল্লাহ্, ড. ইউনূস স্যারের সরকারের শাসনামলেই এই বিচারের রায় পেয়ে যাব আমরা। গণহত্যার বিচার, আমাদের অন্যতম অঙ্গীকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার
ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে ঝড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে।ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে Read more

লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে আমিরাবাদের বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার Read more

টস হেরে ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু
টস হেরে ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাঞ্জাব কিংস। মঙ্গলবার (৩ জুন) গুজরাটের নরেন্দ্র মোদি Read more

সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ
সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক Read more

ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও
ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও

'এতদিন শুধু দুর্দশা কাঁদিয়েছে, আজ চোখে জল এসেছে আশার আলো দেখে'—এভাবেই প্রতিক্রিয়া জানালেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরনিকলা গ্রামের অভিরাম দাস, Read more

গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

যুক্তরাষ্ট্রের চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের গাজায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন