এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে (রাষ্ট্রীয় অতিথিভবন সুগন্ধা) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করে জেলা প্রশাসকের হাতে সনদ তুলে দেওয়া হয়।এর আগে নরসিংদীর বিখ্যাত অমৃত সাগর কলা জি আই স্বীকৃতি পায়। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর লটকনকে বাংলাদেশের ৩২ তম রেজিস্ট্রার্ড জিআই পণ্য হিসেবে উল্লেখ করে স্বীকৃতি দেয়া হয় বলে আজ বিকেলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।সারা দেশে কিছু এলাকায় লটকন চাষ হলেও, নরসিংদী অঞ্চলে উৎপাদিত লটকনের স্বাদ মান দেশ সেরা। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরই লটকনের বাম্পার ফলন হয় নরসিংদীতে। এখানকার উৎপাদিত লটকনের স্বাদ দেশের ক্রেতা সাধারণের মন জয়ের পাশাপাশি  বিশ্বব্যাপী ক্রেতা স্বাধারণেকে আকৃষ্ট করেছে অনেক আগেই। তাই প্রতি বছরই রপ্তানি হয় এই লটকন বিভিন্ন দেশে। যা স্থানীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে।সুস্বাদু হওয়ায় দেশ-বিদেশে খ্যাতি পাওয়া নরসিংদীর উৎপাদিত লটকনকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য গত বছর আবেদন করে জেলা প্রশাসন। গত বছরের ০৬ মার্চ নরসিংদীর লটকনকে জি আই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য “ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩” এর ধারা ১২ অনুসারে জিআই জার্নাল-৩১ নম্বরে প্রকাশ করা হয় এবং ৮ মার্চ তা ডিপিডিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, জিআই পণ্যের স্বীকৃতি লটকনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফল এবং স্বাদে ও গন্ধে অন্য সব এলাকার লটকন হতে আলাদা। দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ভিত্তিতে নরসিংদী জেলায় লটকন চাষ হচ্ছে। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার ফলে রপ্তানির সুযোগ বৃদ্ধিসহ লটকন স্থানীয় অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে যে জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে
দুপুরের মধ্যে যে জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে

দেশের রংপুর অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা
সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

নাগরপুর তেবাড়িয়া ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে
নাগরপুর তেবাড়িয়া ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া কবরস্থানসংলগ্ন সড়কে অবস্থিত বক্স কালভার্ট সেতুটি দীর্ঘদিন ধরে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাটাতনে জোড়াতালি Read more

তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তৌফিক (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন