ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আহতদের চিকিৎসা প্রদান করা হয়।জেলা সদরসহ আশপাশের অঞ্চল থেকে আসা আহতদের মধ্যে বেশিরভাগই ধারালো ছুরি, চাপাতি বা দা ব্যবহারে অদক্ষতার কারণে হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে কেটে যান। চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশ আহতের অবস্থা আশঙ্কাজনক নয়।আহতদের মধ্যে রয়েছেন ফুলবাড়িয়া এলাকার পাবেল মিয়া (২৭), ঘাটুরা গ্রামের সেলিম (৪৫), চাঁনপুরের আরস মিয়া (২৬), জহিরুল হক (৫০), মো. মিলন (২৩), আজিজুল (২১), শাকিব (২৮), জীবন (৪০), সুমন (২৬), রামরাইলের আলামিন (২৩), আক্কাস (৪৫), উবায়দুল (৩৩), ইউবিন (২২), রহমত আলী (৫৫), সুলতানপুর এলাকার আবু সুফিয়ান (১৫), সাদেক (১৮) সহ আরও অনেকে। তাদের মধ্যে কেউ কেউ হাতে, আবার কেউ পায়ে গভীর ক্ষতের শিকার হয়েছেন।আহত সুফিয়ান বলেন, ‘পায়ের নিচে রাখা মাংস কাটতে গিয়ে অসতর্কভাবে ছুরির কোপ পায়ে লাগে। পরে হাসপাতালে এসে সেলাই নিতে হয়।’ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ্র রায় বলেন, ‘ঈদের দিন সকাল থেকে বেলা ২টা পর্যন্ত অন্তত ১০০ জন রোগী আমাদের এখানে এসেছেন। এদের প্রায় সবাই কোরবানির পশু কাটতে গিয়ে আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর কেউ নয়।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে এক সপ্তাহ
পর্তুগালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে লাগতে পারে এক সপ্তাহ

স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ইতোমধ্যে স্প্যানিশ ইলেক্ট্রিসিটি নেটওয়ার্কের প্রধান বলেছিলেন, পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে ছয় থেকে Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু
চরফ্যাশনে বজ্রপাতে রিকশা চালকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আবদুর রব (৬০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) বিকালে জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর Read more

চাটমোহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক নিহত
চাটমোহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক নিহত

পাবনার চাটমোহরে ব্যাটারিচালিত অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কামরুজ্জামান আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল Read more

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন