মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এতে জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।এ সময় গণমাধ্যমর্কীরা বলেন, গত ২০ মে সকালে রাজৈর থানাধীন কুঠিবাড়ি এলাকার নিজবাড়ির সামনে দাঁড়িয়ে পত্রিকা পড়ছিলেন রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি এসএম ফেরদাউস হোসাইন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ইজিবাইকযোগে এসে লাঠিশোঠা ও লোহার রড দিয়ে ফেরদাউস-এর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওই সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায় যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় ফেরদাউসকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনায় রাজৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, ‘সাংবাদিক ফেরদাউস-এর উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এব্যাপারে তদন্ত চলমান তবে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকের পরিবার।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব খান
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব খান

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। রোববার (১২ অক্টোবর) দুপুরে Read more

গাজাগামী ত্রাণবহর থেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মী আটক
গাজাগামী ত্রাণবহর থেকে গ্রেটা থুনবার্গসহ কয়েকজন অধিকারকর্মী আটক

ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহরে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। বুধবার রাতে ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে Read more

উখিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি
উখিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং-বালুখালী সড়কে ব্যারিকেড দিয়ে মিনি ট্রাকে ডাকাতি ও গুলির ঘটনা ঘটেছে। এতে একটি মুরগিবাহী মিনি ট্রাকের হেলপার Read more

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ খেলবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে Read more

যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক
যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক

যশোরে চেতনানাশক দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি নাগরিক দম্পতিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর খয়েরতলা এলাকায় এ Read more

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন