টাঙ্গাইলের নাগরপুর থেকে রাজধানী ঢাকাগামী রুটে চলছে পরিবহন নৈরাজ্য। নিয়মকানুনের তোয়াক্কা না করে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মেয়াদোত্তীর্ণ ও লক্কর-ঝক্কর বাস। অধিকাংশ বাসই ফিটনেসবিহীন, নষ্ট বডি, রংচটা গায়ে, নেই সংকেত বাতি বা লুকিং গ্লাস, এমনকি অনেক বাসের পেছনের কাঁচও ভাঙা। ভেতরে যাত্রী আসনগুলোতে জমে থাকা ধুলা-ময়লা প্রতিদিনের নিত্যসঙ্গী।সরেজমিনে দেখা গেছে, নাগরপুর থেকে মামুদনগর-কালামপুর ও ধুবড়িয়া-মানিকগঞ্জ হয়ে ঢাকাগামী এসবি লিংক ও ভিলেজ লাইন নামের বাসগুলোই চলাচল করছে। যাত্রীদের অভিযোগ, এসব বাস যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।এক যাত্রী শরিফুল ইসলাম বলেন, “প্রতিদিন এই রুটে যাতায়াত করি, কিন্তু বাসের যা অবস্থা ভয়ে থাকতে হয় কখন যে কী হয়ে যায়। ভাঙা কাঁচ, নষ্ট ব্রেক—সব মিলিয়ে ভয়াবহ অবস্থা।”আরেকজন যাত্রী  বলেন, “আমরা টিকিটের পূর্ণ ভাড়া দেই, কিন্তু সেবা পাই না। সরকার যদি একটু নজর দিত, তাহলে এত দুর্ভোগ হতো না। ঢাকাগামী ভালো মানের বাস সার্ভিস আমাদের খুব প্রয়োজন।”ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নাগরপুর উপজেলাটি আশপাশের ছয়টি উপজেলার সঙ্গে সংযুক্ত এবং ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। প্রতিদিন শতাধিক বাসে প্রায় ১০ হাজার যাত্রী চলাচল করেন। সড়কের অবকাঠামো উন্নয়ন হলেও বাসের মান না বাড়ায় যাত্রী ভোগান্তি বেড়েছে। ৩ ঘণ্টার পথ যেতে সময় লাগছে ৪ থেকে ৫ ঘণ্টা।বিআরটিএ’র নিয়ম অনুযায়ী, কোনো বাসকে রাস্তায় নামাতে হলে ৩২টি দিক পর্যালোচনার পর ফিটনেস সনদ ও রুট পারমিট দেওয়া হয়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে—এতসব নষ্ট বাস কিভাবে ফিটনেস সনদ পাচ্ছে? স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও নজরদারির অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।এখন সময় এসেছে নাগরপুরবাসীর প্রাণের দাবি পূরণের। তারা চান ঢাকার সঙ্গে আধুনিক, নিরাপদ ও বিলাসবহুল বাস সার্ভিস চালু হোক। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ প্রসঙ্গে নাগরপুর বাস মালিক সমিতির সুপারভাইজার মো. রাসেল মিয়া বলেন, “নাগরপুরে বর্তমানে কোনো বাস মালিক সমিতির কমিটি নেই। আমরা ঢাকা কমিটির তত্ত্বাবধানে কাজ করছি। রুটের পরিবহন সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন বাস অপসারণ এবং যাত্রীসেবার মান বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা মেরে ধ্বংস সম্ভব নয়’
‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বোমা মেরে ধ্বংস সম্ভব নয়’

শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতি সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী Read more

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ত্রিশালে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহের ত্রিশালের শিক্ষক-অভিভাবক Read more

মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প
মাদুরোর মতো পুতিনকেও তুলে নেয়ার পরিকল্পনা নিয়ে যা জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের হালচাল বদলেছে। তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দু’দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দা-কুমড়া সম্পর্ক থাকলেও Read more

মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এসময় প্রধান Read more

জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  
জুলাই বিপ্লব স্মরণে ঢাবিতে আন্তর্জাতিক আলোচনা, উঠে এল বর্তমান সঙ্কটের চিত্র  

বর্তমান বাংলাদেশ সঙ্কট উত্তরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে, বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান Read more

ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!
ইচ্ছে মতো লুটপাট বন অধিদপ্তরে, সিন্ডিকেটে কোটি টাকার বাণিজ্য!

বাংলাদেশের বন রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানই এখন বন ধ্বংসের মূল মঞ্চে পরিণত হয়েছে। প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ এই সংস্থার ভেতরে গড়ে উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন