বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৫ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মুক্ত ও নিরপেক্ষ গণমাধ্যম প্রতিষ্ঠায় রাজনীতিকদের আরও সহনশীল হওয়া জরুরি। বিগত আন্দোলন ছিল সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ার জন্য। তবে সেই অবস্থায় এখনো যাওয়া সম্ভব হয়নি। গণতন্ত্রের ঘাটতির কারণে গণমাধ্যমের ওপর চাপ বাড়ছে। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে, তারাই মূলত মিডিয়াকে চাপে রাখে। সাংবাদিকদের সাহসী অবস্থান থাকলে গণমাধ্যমের ভবিষ্যৎ ভালো হবে।‘গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো কিছুতেই সংস্কার কাজ করবে না। গণতান্ত্রিক অর্ডারের জন্য সবার ঐক্যবদ্ধ থাকতে হবে, নয়তো সংকট কাটবে না’, যোগ করেন তিনি।আমীর খসরু বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। এজন্য মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার।  এ সময় সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে, দেশে ততই সংকট বাড়বে।এইচএ   

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ!
যশোরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ!

যশোরে ৩ বছরের শিশু খাদিজা খাতুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সদর উপজেলার রামনগর ইউনিয়নের তরফসিংহ গ্রামে সৎ পিতার বাড়িতে তার মৃত্যুর Read more

সেমিফাইনালও বয়কট করল ভারত, ফাইনালে পাকিস্তান
সেমিফাইনালও বয়কট করল ভারত, ফাইনালে পাকিস্তান

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছিল ভারত। নানা সমীকরণের পর সেমিফাইনালেও খেলা Read more

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মিয়ানমার সংকট নিয়ে আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা Read more

চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো. জাহাঙ্গীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন