কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পৃথক তিনটি শিক্ষাবর্ষে সেমিস্টার ফলাফল প্রকাশ না করে নতুন সেমিস্টার পরীক্ষা নেওয়ার অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট বিভাগের বেশ ক’জন শিক্ষার্থী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।পরীক্ষার নিয়মানুযায়ী, পূর্ববর্তী সেমিস্টারের ফলাফল প্রকাশ ব্যতীত পরবর্তী সেমিস্টার ফাইনাল পরীক্ষা না নেওয়ার বিধান রয়েছে। কিন্তু আইন বিভাগের পৃথক তিনটি শিক্ষাবর্ষে এই আইন ভঙ্গ করেছেন সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতিবৃন্দ। চলতি বছরের ২৯ এপ্রিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়, এবং ১৪ মে শেষ হয়। তবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার ছয়মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত  ফলাফল হাতে পায়নি সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।খোঁজ নিয়ে আরও জানা গেছে, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা ২০২৪ সালের ২০ অক্টোবর থেকে শুরু হয় এবং ৪ নভেম্বর হয়। একইভাবে ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা ২৩ অক্টোবর শুরু হয় এবং ৩ নভেম্বর শেষ হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল ২০২৪ সালের ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় । তবে কোনো শিক্ষাবর্ষেরই ফলাফল প্রকাশ না করেই, চলতি বছরের এপ্রিল থেকে প্রত্যেকটি শিক্ষাবর্ষের পরবর্তী সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হয়েছে।বিভাগের এমন হঠকারী সিদ্ধান্তে আইন বিভাগের শিক্ষার্থীরা উদ্বিগ্ন। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, পূর্ববর্তী সেমিস্টারের ফলাফল না পাওয়ায় পূর্ববর্তী সেমিস্টারে কতটা ভালো বা খারাপ করেছেন তা তারা বুঝে উঠতে পারেননি। ফলে পরবর্তী সেমিস্টারে কতটুকু ভালো করতে হবে তা শিক্ষার্থীরা বুঝতে পারেননি। এতে তাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।আইন বিভাগের প্রধান মোহাম্মদ আলী মোর্শেদ কাজেম বলেন, “এটা আসলেই ঠিক না। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।  কিন্তু বিভিন্ন কারণে সময়মতো ফলাফল দেওয়া সম্ভব হয়নি। বাহিরের (বহিঃস্থ) পরীক্ষকের কাছে যে খাতাগুলো যায়, সেগুলো সময়মতো ফিরে আসে না। ফলে এই সমস্যার সৃষ্টি হয়।’তিনি আরও বলেন,  ‘পরীক্ষা কমিটির সভাপতিদের সাথে  মিটিংয়ে তারা জানিয়েছেন ফলাফল অতিদ্রুত দেওয়া হবে। এরইমধ্যে ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের আনঅফিশিয়াল ফলাফল জানানো হয়েছে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফলাফল এখনও দেওয়া হয়নি, যদিও ২২ মে’র মধ্যে ফলাফল সাবমিট হওয়ার কথা। পরীক্ষা কমিটির চেয়ারম্যানের কাছে জানতে হবে,এখন পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে।” বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা তালুকদার রাহী ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি। আজ (২৬ মে) সকালে তাঁকে ওই পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কলটি বিচ্ছিন্ন করে দেন। এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতিও সাঈদা তালুকদার রাহী। পূরবর্তী সেমিস্টারের ফলাফল ব্যতীত পরবর্তী সেমিস্টার (দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার) কীভাবে নিয়েছেন এ বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তাঁকে পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “আমরা বর্তমান প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই বিশ্ববিদ্যালয়কে একটা জায়গায় নিয়ে আসার জন্য কাজ করছি। এই বিষয়ের দায় আমরাও অস্বীকার করছি না। আইন বিভাগ থেকে অনেক সময় বলা হয় যে, বাইরে থেকে খাতাগুলো সঠিক সময়ে আসে না। এর দায়ভার পরীক্ষা কমিটির যেমন আছে, আমাদেরও তেমন আছে। ভিসি এবং প্রো-ভিসি স্যারের কড়া নির্দেশ যে ডিপার্টমেন্ট রেজাল্ট প্রকাশ করবে না, তারা পরবর্তী সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে না। আমরাও সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। পরীক্ষা কমিটি তাদের জায়গা থেকে স্ট্রং থাকলে, আমাদেরও কাজ করতে সুবিধা হয়।”সহ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আমাদের পরিষ্কার নির্দেশনা আছে রেজাল্ট হাতে না পেয়ে যেন পরবর্তী সেমিস্টারের রুটিন প্রকাশ না করা হয় এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া না হয়। তারপরও আমি পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষার কমিটির সাথে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবো।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ শনিবার (৩ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় বিক্রি হবে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বর্ণ Read more

টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর)

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।এশিয়া কাপ: ফাইনালভারত-পাকিস্তানরাত সাড়ে ৮টা, টি স্পোর্টস Read more

গজারিয়ায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
গজারিয়ায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিতব্য ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় Read more

জামায়াত বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে: টুকু
জামায়াত বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে: টুকু

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি উপেক্ষিত, ইসরায়েলি সেনার গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন