বান্দরবানের আলীকদম উপজেলায মারাইংতং জাদীর  একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৫ মে)  সকালে দুই শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ আলীকদম  উপজেলা পরিষদ সড়ক পথে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনের শেষে, তাঁরা আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে আলীকদম উপজেলার এলাকাবাসী ও ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী  জনগোষ্ঠী মারাইংতং জাদীর পবিত্রতা বিনষ্টের অপচেষ্টার কথা তুলে ধরেন। পার্বত্য চট্টগ্রামের অন্যতম পবিত্র তীর্থস্থান মারাইংতং জাদী বর্তমানে কতিপয় অসাধু ব্যক্তি ও গোষ্ঠীর দ্বারা পরিকল্পিতভাবে বাণিজ্যিকীকরণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন বান্দরবান জেলার লামা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক উথোয়াই মার্মা জয় এবং রংরং ইকো রিসোর্টের মালিক অক্সাস মামুন মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাঙ্গু মৌজার হেডম্যানকে ম্যানেজ করে মারাইংতং জাদীর জমি দখলের চক্রান্ত করছেন এবং সেখানে রিসোর্ট ব্যবসা চালু করতে চান। মূলত  জাদীর জমিটি আলীকদম ও লামা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।স্মারকলিপিতে মারাইংতং জাদীর পবিত্রতা রক্ষায় বেশ কয়েকটি উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে অপরিকল্পিত পর্যটন। জাদী ও সংলগ্ন এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অপচেষ্টা। পরিবেশ দূষণ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কার্যকলাপ। বিশেষ করে উল্লেখ করা হয় গত ২১শে মে আনুমানিক সাড়ে ৩ঘটিকায় এই চক্রের দ্বারা মারাইংতং জাদী মহা বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন বৌদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনা। এই ঘটনায় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং এ ব্যাপারে আলীকদম থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। মামলায়  ২৮৫নং সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রোকে প্রধান অভিযুক্ত করা হয়।মারাইংতং জাদীর বাণিজ্যিকীকরণ বন্ধ করা ও মূর্তি ভাঙচুরের ঘটনার সাথে জড়িত  উথোয়াই মার্মা জয়, অক্সাস মামুন, চংপাত ম্রো এবং অন্যান্য অভিযুক্ত বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার,জোড় দাবি জানান।স্মারকলিপিতে মারাইংতং জাদীর প্রতিষ্ঠাতা উ উইচারা ভিক্ষুসহ ৫ শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী স্বাক্ষর করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় তাদের উদ্বেগের কথা জোরালোভাবে তুলে ধরেন এবং জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা
গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ শনিবার Read more

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

যশোরে প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইলিং করে ধর্ষণ ও চাঁদার দাবিতে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মডেল Read more

৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস
৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার  (২১ এপ্রিল) তিনি মারা যান বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের কাসা সান্তা Read more

পরমাণু অস্ত্রই রক্ষাকবচ, ইরানের উদাহরণ টেনে হুঙ্কার দিলেন কিম
পরমাণু অস্ত্রই রক্ষাকবচ, ইরানের উদাহরণ টেনে হুঙ্কার দিলেন কিম

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রমাণ করে পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখার উত্তর কোরিয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক বলে মন্তব্য Read more

শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ Read more

কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী
কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জোরদার হলেও কুমিল্লায় যেন তার বিপরীত চিত্র। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চিকিৎসা প্রতিষ্ঠান—কুমিল্লা জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন