পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। এবার সেই চরে চাষাবাদ করতে গিয়ে ৮ কৃষককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। একইসঙ্গে চর থেকে কৃষকের দুইটি গরু লুট করে নিয়ে জবাই করে পিকনিক করে খেয়েছে বালু দস্যুরা।রবিবার (২৫মে) দুপুরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়মবাড়ি এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে। বর্তমানে চরে কেউ গেলেই তাদের উপর হামলা চালিয়ে মারপিটসহ রক্তাক্ত জখম করছেন ওইসব বালু খেকোরা।আহতরা হলেন, উপজেলার সাঁড়া ঝাউদিয়া এলাকার মৃত আইযুব আলীর ছেলে আনছার আলী মাঝি (৬৭), আনছার মাঝির ছেলে মজনু হোসেন ( ৩৫), একই উপজেলার মাঝদিয়া এলাকার সাদেক আলীর ছেলে মাছিদুল ইসলাম (৩৬) ও মজিদুল ইসলাম (৪০), দুলাল খাঁ’র ছেলে লিটন খাঁ (৪০) এবং সোহান, আরাফাত ও এজাজুল।আহতদের মধ্যে আহত লিটনের অবস্থা গুরুতর হওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ( রামেক) ভর্তি করা হয়েছে। আহতরা সবাই প্রান্তিক কৃষক। পদ্মানদীতে জেগে উঠা নিজস্ব ও লীজ নেওয়া জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।আহত আনছার মাঝি, মজনু, মাছিদুল, সোহান ও আরাফাত অভিযোগ করে বলেন, পদ্মানদীর চরে ও নদী থেকে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনির সঙ্গে বালু দস্যু কাকনের মধ্যে কয়েকদিন আগে হামলা, গুলাগুলির ঘটনা ঘটছে। কিন্তু আমরা কৃষক। আমরা তো কারও পক্ষের লোক না। পদ্মানদীতে জেগে ওঠা আমাদের পৈত্রিক জমিতে চাষাবাদ করি। রোববার সকালে আমরা নৌকা যোগে চাষাবাদ করার জন্য চরে যাই। সেই সময় কাকনের লোকজন আমাদের উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে আহত করেছেন। তারা আমাদের দুটি গরু ছিনিয়ে নিয়ে জবাই করে পিকনিক করে খেয়েছেন।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক চিকিৎসক সাহিদুল ইসলাম শিশির বলেন, ’আহতদের মধ্যে লিটনের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করা হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’এ বিষয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) এমরান মাহমুদ তুহিন বলেন, ’বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। এ ব্যাপারে কেউ অভিযোগও দেয়নি।’অভিযুক্ত কাকনের সাথে রোববার সন্ধ্যার পর থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।তবে, ঈশ্বরদীর একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, কাকন ও তার লোকজন দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে চরাঞ্চলের বালু, জমি দখল করে চাষাবাদ করে। বালু মহাল দখল করে বাণিজ্য করে। তারা সারাদিন রাত পদ্মা নদীতে অবস্থান করে। নদীতে খায়, সেখানেই ঘুমায়। তাদের কাছে রয়েছে অবৈধ অস্ত্র। আছে ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট। কাকন কোনো দলীয় নেতা নন। যখন যে দল ক্ষমতায় আসে তার পক্ষে অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন
রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন

পাহাড়ি ভূমিধস রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক জনাব Read more

যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক
যশোরে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি দম্পতি আটক

যশোরে চেতনানাশক দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি নাগরিক দম্পতিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর খয়েরতলা এলাকায় এ Read more

শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা
শৈলকুপায় ট্রাক চাপায় নারীর মৃত্যু, পবিবারের দাবি হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাক চাপায় বন্যা খাতুন (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৫ জুন) সকালে Read more

ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক
ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক

অবরুদ্ধ গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে Read more

নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন
নেত্রকোনায় কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, আহত আরো দুইজন

নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের বিল্ডিং ভাঙার কাজের সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও Read more

অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী
অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকদের গালিগালাজ করলেন মসিকের প্রকৌশলী

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে পরিবহন সেক্টরে নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন