জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। তবে এই কাজ বর্তমান সরকারের মেয়াদে শেষ না-ও হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “এই সরকারের আমলে হয়তো কাজটা শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে, তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।” রোববার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত নজরুল জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জাতীয় কবিকে একজন বর্ণাঢ্য চরিত্রের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, “নজরুলকে নিয়ে সিনেমা বানালে তা বিশ্বব্যাপী সমাদৃত হবে। তাঁর দর্শন ছিলো অসাধারণ। সেই দর্শন এখনো সময়ের চেয়ে অগ্রগামী।”তিনি আরও বলেন, “নজরুল ইন্সটিটিউট তাঁর লেখা অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটি সত্যিকারের কাজ হবে।” নজরুলের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, “গত জুলাই মাসজুড়ে আন্দোলনের সময় দেয়ালে লেখা নজরুলের কবিতা, গান প্রমাণ করে—শিল্প কীভাবে সমাজ বদলায়। ১০০ বছর আগে লেখা কবিতা আজো গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা হয়ে ওঠে। নজরুলের শক্তিই হলো শিল্পের শক্তি।”এবার নজরুল জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ মফিদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো: লতিফুল ইসলাম শিবলী, কবি আবদুল হাই শিকদার এবং কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সোমবার (২৬ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে অনুষ্ঠান হবে। ২৭ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী আয়োজন। ওই দিন প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে দুর্ঘটনায় তথ্য সংগ্রহে চালু হয়েছে হেল্প ডেস্ক
মাইলস্টোনে দুর্ঘটনায় তথ্য সংগ্রহে চালু হয়েছে হেল্প ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে খোলা হয়েছে হেল্প ডেস্ক। সেখানে নিখোঁজ Read more

ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!
ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭টি বন্য এশীয় হাতি নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) Read more

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

ফরিদপুরের শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোমবার Read more

শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ
শুল্ক ছাড়াই ভারত থেকে বেনাপোলে এলো বাছুরসহ ৯৫ মহিষ

শুল্ক ছাড়াই ভারতের হরিয়ানা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে মহিষের একটি বড় চালান আমদানি হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে কয়েকটি ভারতীয় Read more

দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই
দরিদ্র রোকেয়ার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ছাই

গভীর রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে কাঁচা বসতঘরটি। ঘুম ভাঙতেই নিজের সবকিছু Read more

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ঘটনায় আয়া মালেকাকে বদলি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে বদলি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন