কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের মরহুম আব্দুল কাদিরের ছেলে। তিনি হাজীপুর বাজারের একটি মসজিদে ইমামতির পাশাপাশি একই বাজারে তার একটি ওষুধের ফার্মেসি ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আব্দুল জলিল নিজ বাড়ির পাশে নিজের ছাগলের জন্য কাঁঠাল পাতা সংগ্রহের জন্য গাছে উঠেছিলেন। এ সময় পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা পিজি হাসপাতালে নেওয়ার পথে পাকুন্দিয়া বাজারের কাছে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে নিকটস্থ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর-এ-আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল জলিলের মৃত্যু হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন জানান, এ ঘটনায় লাশের সুরতহাল করা হয়েছে। যেহেতু এটি পাশের হোসেনপুর থানার ঘটনা, তাই আমরা হোসেনপুর থানাকে লাশটি নিয়ে যাওয়ার জন্য অবগত করেছি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার Read more

বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর
বাঘায় অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তর

রাজশাহীর বাঘায় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ হেরোইনসহ রয়েল হোসেন (৩২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (৪ Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত  
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত  

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একসঙ্গে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ Read more

মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার
দুই প্রজাতির গাছের চারা রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করল সরকার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে ২ প্রজাতির গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে আর সরকারি, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন