‘কাজল রেখা’র পর ফের রুপালি পর্দায় হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে ‘নীল চক্র’। মিঠু খান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। নতুন সিনেমা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছে সময়ের কণ্ঠস্বর। সিনেমাটি নিয়ে কেমন প্রত্যাশা করছেন?’নীল চক্র’ নিয়ে প্রত্যাশা অনেক। প্রথম সিনেমা ‘কাজল রেখা’য় অভিনয় করে দর্শকদের যে অফুরন্ত ভালোবাসা পেয়েছি, ‘নীল চক্র’ থেকে আরও বেশি ভালোবাসা পাব বলে মনে করছি। কারণ অভিনয়ে নিজেকে আমি আরও বুঝেশুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। সিনেমাটি নিয়ে আমি সত্যিই খুব এক্সাইটেড।ঈদের বাজারে ‘নীল চক্র’ কতটুকু প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করছেন?বছরের অন্য সময়ের তুলনায় ঈদে সিনেমা মুক্তির সংখ্যা বেশি থাকে। প্রতিটি সিনেমা নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহও লক্ষণীয়। এখানে আমি কোনো প্রতিযোগিতা মনে করছি না এবং সেটা সম্ভবও নয়। কারণ শাকিব খানের সিনেমার সঙ্গে অন্য সিনেমার প্রতিযোগিতা হয় না। বিষয়টি প্রতিযোগিতা নয়, ঈদ আয়োজনে অংশ নেওয়া।দর্শক টানার মতো সিনেমাটিতে এমন কী আছে?সিনেমার গল্পটা এই সময়ের। এতে দেখা যাবে প্রযুক্তির কল্যাণে নতুন প্রজন্ম যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি পা দিচ্ছে নানান ফাঁদেও। শিশুকিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সব শ্রেণির দর্শকদের সিনেমা ‘নীল চক্র’। খুবই মজার ও শিক্ষণীয় একটি গল্প তুলে ধরেছেন পরিচালক মিঠু খান। চরিত্রের কতটুকু উপস্থাপন করতে পেরেছেন বলে মনে করেন?’নীল চক্র’তে আমি রাইমা চরিত্রে অভিনয় করেছি। প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ চেষ্টাও করেছি। এ জন্য কোনোরকম ছাড় দিইনি। এখন দর্শক সিনেমাটি দেখে রায় দেবেন অভিনয় কতটা ভালো করতে পেরেছি। তাদের রায় মাথা পেতে নেব।’কাজল রেখা’ থেকে ‘রাইমা’। চরিত্র দুটি নিয়ে আপনার বিশ্লেষণ কী?দুই সিনেমার গল্প ও চরিত্র একেবারেই ভিন্ন। বিন্দুমাত্র মিল নেই সিনেমা দুটির। চারশ বছর আগের রূপকথার গল্পে নির্মিত হয়েছে ‘কাজল রেখা’। সিনেমায় নাম ভূমিকায় দেখা গেছে আমাকে। এটি আমার অভিষেক সিনেমা। আর ‘নীল চক্র’র গল্পটি বর্তমান সময়ের। বাস্তব জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে। এই সিনেমার গল্পে আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একজন নৃত্যশিল্পীও। দুটি চরিত্রই আমার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে থাকবে। অভিনেতা আরিফিন শুভর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?বিজ্ঞাপন, নাটক ও সিনেমা- অভিনয়ের সব মাধ্যমেই তার অভিজ্ঞতা রয়েছে। ছোটবেলা থেকেই তার অভিনয়ের সঙ্গে পরিচিত। যার অভিনয় আমার আগে থেকেই ভালো লাগে তার সঙ্গে জুটি হয়ে কাজ করার বিষয়টি সত্যিই ভীষণ আনন্দের। শুটিং করার আগে একটু নার্ভাস ফিল করলেও সঙ্গে অভিনয় করতে গিয়ে সব ঠিক হয়ে যায়। তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন আমাকে।’নীল চক্র’র প্রচারে নিশ্চয় সময় দিচ্ছেন?প্রচার এখনও জোরালোভাবে শুরু হয়নি। পোস্টার প্রকাশ হয়েছে। সামনে ট্রেলার-টিজার ও গান মুক্তি পাবে। সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারও বাড়বে। তবে আমাকে কয়েকটি টিভি চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমের মুখোমুখি হতে হয়েছে সিনেমাটি নিয়ে।সিনেমার প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম কতটা প্রভাব ফেলছে?একসময় রেডিওতে ভরাট কণ্ঠে নতুন সিনেমার প্রচার শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করত। প্রেক্ষাগৃহে মুক্তির সিনেমা নিয়ে মাইকিং, দেয়ালে সাঁটানো সুন্দর সুন্দর পোস্টার সবার দৃষ্টি কাড়ত। রিকশা কিংবা টেম্পুতে পোস্টার মোড়ানো মাইকে ভেসে আসা সিনেমা প্রচারের দিনগুলো এখনও খুব মনে পড়ে। সময়ের পরিবর্তনে এখন সিনেমা প্রচারের ধারা পাল্টে গেছে। প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে সিনেমার পোস্টার-ট্রিলার-টিজার প্রকাশ হচ্ছে। তবে এতে একটু ঘাটতি থেকে যায়। যারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভ্যস্ত নন কিংবা নেট থেকে দূরে তাদের কাছে সিনেমার খবরটি যথাসময়ে পৌঁছে না।অনেকেই বলছেন দেশীয় চলচ্চিত্রে সুদিন ফিরছে। আপনিও কি একমত?কয়েক বছর আগেও সিনেমার অবস্থা ভালো ছিল না। ‘পরাণ’ মুক্তির পর থেকে সিনেমা হলে দর্শক আসতে শুরু করেছে। প্রতি বছর কিছু সিনেমা ভালো ব্যবসা করছে। গত কয়েক বছরে ‘পরাণ’, ‘হাওয়া’, ‘কাজল রেখা’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’সহ অনেক সিনেমা সাফল্যের মুখ দেখেছে। গত ঈদের সিনেমাগুলোও দর্শকদের মন ভরিয়েছে। হলিউড-বলিউড স্টাইলে সিনেমা নির্মাণের চেষ্টা চলছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলছে বাংলাদেশের সিনেমা। এসব ঢাকাই সিনেমার সুদিনের কথাই বলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাহরাইনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন
বাহরাইনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনার আয়োজন

যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের রাজধানীতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের  ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের Read more

দেওয়ানগঞ্জে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে রহিমপুরে শাখাওয়াত হোসাইন মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৩৪ তম বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়  Read more

তফসিল ‘প্রত্যাখ্যান’ করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ
তফসিল ‘প্রত্যাখ্যান’ করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ

বাংলাদেশে সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। 'নির্বাচনকালীন একটি নিরপেক্ষ Read more

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে Read more

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন