গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে কিশোরগঞ্জের হাওরের ধনুসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। বিভিন্ন ফেরিঘাটে পানি উঠে যাওয়ায় ইতোমধ্যেই ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এতে সড়কপথে জেলা শহরের সঙ্গে হাওরের সকল ধরনের যাতায়াত বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রুটে নিয়মিত চলাচলকারী যানবাহন ও যাত্রীদের।কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলে সব নদ-নদীর পানিবৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। এদিকে ফেরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রালারে নদী পারাপার হচ্ছে সাধারণ মানুষ।জানা যায়, পানিবৃদ্ধির কারণে হাওরের সঙ্গে জেলার করিমগঞ্জের বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইনের শান্তিপুর ফেরিঘাট, ইটনার বড়িবাড়ি ও বলদা ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। ফেরি বন্ধ থাকায় এখন অনেকেই ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকা ও ব্যাটারিচালিত অটোরিকশা সাহায্যে কোনোমতে শহরে যাতায়াত করছে হাওরের মানুষজন। তাদের ভাষ্যমতে, আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় তাদের।ইটনা উপজেলার ছিলনী গ্রামের বাসিন্দা আল আমিন মিয়া বলেন, ‘গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে হাওরের নদীতে প্রতিদিন পানি বেড়েই চলেছে। ইতোমধ্যে বিভিন্ন সাব-মার্সিবল সড়ক ডুবতে শুরু করেছে। ঘাটগুলোতেও পানি উঠে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে। এখন ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকা দিয়ে নদী পার হতে হচ্ছে। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ইটনা উপজেলার কুর্শি গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে হাওরের নদীতে পানি  বাড়তে শুরু করেছে। আজকে বাড়ি থেকে এসে দেখি ফেরিঘাটের রাস্তা তলিয়ে গেছে, যে কারণে ফেরি বন্ধ। আগে সহজেই ফেরি দিয়ে নদী পার হয়ে গাড়িতে করে শহরে আসতে পারতাম। ফেরি বন্ধ হয়ে যাওয়ায় নৌকা দিয়ে কষ্ট করে শহরে আসতে হয়েছে।এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সালের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, পানিবৃদ্ধির কারণে ফেরিঘাটের রাস্তা তলিয়ে গেছে। তাই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।এ বিষয়ে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, প্রতিদিনই হাওরের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের Read more

ইসরাইলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরাইলে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে ইরানি বাহিনী ইসরাইলের দিকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর আল-জাজিরার। প্রতিবেদনে Read more

পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এবং এই সংবাদ আসার পর দেশের নানা Read more

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন