দেশের মানুষকে  ভূমি কর পরিশোধে উদ্বুদ্ধ করা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে তিনদিনের ভূমি মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রনালয়। তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়েও মেলার আয়োজন করেছে রামগড় উপজেলা প্রশাসন। রবিবার (২৫শে মে) সকাল ১০ ঘটিকায় রামগড় উপজেলা পরিষদের সামনে ভূমিসেবা প্রদানের জন্য ভূমি মেলার স্টলের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রামগড় উপজেলা প্রশাসন ও ভূমি অফিস শাখা। আজ ২৫শে মে থেকে ২৭ শে মে পর্যন্ত চলবে জাতীয় ভূমি সপ্তাহ। রামগড়ের মানুষকে ভূমি কর পরিশোধে সচেতনতা বৃদ্ধির জন্য  ভূমি মেলার ব্যানারে অংশ নেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে, রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সপ্তাহ উপলক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের ভূমি মেলার প্রতিপাদ্য বিষয় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি সেই আলোকে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তাগন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রশাসন নির্বাহী  কর্মকর্তা মোঃ সামীম, ইসমত জাহান তুহিন, সহকারী কমিশনার (ভূমি),রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মইন উদ্দিন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ,অনেক সেবা গ্রহীতা এই সময়ে উপস্থিত ছিলেন। রামগড় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা কাজী শামীম হবে বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত সরকারি ভূমি পরিসেবা গ্রহন করা সহজ ও নিরাপদ, সবাই সময় মত ভূমি কর প্রদানের ফলে নিজেদের সম্পত্তিও নিরাপদ ও সুরক্ষিত রাখবেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার
নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি খুন বলেই ধারণা করা হচ্ছে। Read more

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা Read more

মাথা কেটে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা, স্বাক্ষীরা বললেন ‘আমরা কিছুই জানি না’
মাথা কেটে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা, স্বাক্ষীরা বললেন ‘আমরা কিছুই জানি না’

বরগুনার তালতলীতে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মরিয়ম বেগম নামের এক নারীর বিরুদ্ধে নিজেই নিজের মাথা ‘কেটে’ সৎ ভাইদের Read more

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।জানা যায়, Read more

উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ Read more

ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে প্রস্তুতি ম্যাচের আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন