কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী আবির নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (২৫ মে) সকালে করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের দক্ষিণ বারঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবির করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আউয়ালের ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে আবির বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে তার মা প্রতিবেশীদের বাড়িতে খুঁজতে থাকে। পরে পুকুরের পাশ দিয়ে যাবার সময় আবিরের মরদেহ ভাসতে দেখে দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করা হয়।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা
কুড়িগ্রাম সীমান্তে আকাশে রহস্যময় উজ্জ্বল রেখা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকার আকাশে হঠাৎ এক রহস্যময় সাদা-লাল রেখা দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার Read more

টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে চাকমা যুবক অপহৃত
টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে চাকমা যুবক অপহৃত

কক্সবাজার টেকনাফে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কৃষিকাজ করার সময় অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা এক চাকমা যুবক অপহৃত করেছে।এ সময় অপহৃত যুবকের Read more

ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?
ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে?

পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য প্রকাশিত হলেও ইসরায়েলের নেতারা নিজ মুখে কখনও সেটি স্বীকার করেননি, আবার অস্বীকারও করতে দেখা যায়নি। এক্ষেত্রে Read more

চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
চুয়াডাঙ্গায় ২৬ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার (১১ জুন) Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে এখানকার জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল Read more

বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের ‘মারপিটে’ যুবদল নেতার মৃত্যু
বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের ‘মারপিটে’ যুবদল নেতার মৃত্যু

বাগেরহাটে শশুর বাড়ির লোকজনের মারপিটে সোহাগ সরদার (২৭) নামের এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন