চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও নগদ অর্থসহ জুবায়ের আরেফিন (২৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। রবিবার (২৫ মে) ভোররাত ৪ টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মুহুরিহাটস্থ নগর পাড়া এলাকায় চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে একদল সেনা সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ টি দেশীয় পিস্তল, ২ টি রাম দা, ১ টি ছুরি, ৩ টি মোবাইল ও নগদ ১ হাজার ২৩১ টাকা উদ্ধার করা হয়েছে। আসামি হলো চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগর পাড়া এলাকার মোঃ জাফরের ছেলে জুবায়ের আরেফিন।চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটক আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার তথ্য রয়েছে আমাদের কাছে। জব্দ করা মালামালসহ আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল
জয়পুরহাটে দুটি আসনে ৭জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে অসংগতি, সাক্ষর, তথ্য ভুলসহ বিভিন্ন অভিযোগে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল ও তথ্য সঠিক থাকায় Read more

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না নাহিদ রানা

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে প্রতিবেশী দুই দেশের যুদ্ধ বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে Read more

বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি
বর্ষবরণ উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: র‍্যাব ডিজি

বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।রোববার Read more

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ Read more

চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য। ওসমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন