গত সাড়ে ৩ বছরের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ মে) উভয় দেশই ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের বন্দি রয়েছে।ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দিদের অর্ধেক অর্থাৎ ৩৯০ জন ইউক্রেনের, বাকি অর্ধেক রাশিয়ার। উভয় দেশই ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে।সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দিদের। তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫০০ জন করে মোট ১ হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাকি ২২০ জনকে ছেড়ে ও দেওয়া হবে।গতকাল যে ৩৯০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে মস্কো, তাদের একজন ওলেক্সান্দার নেহির ইউক্রেনীয় বাহিনীর একজন সেনা সদস্য। তার স্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। মুক্তির পর ইউক্রেনের সুমি শহরের বাসিন্দা নেহির রয়টার্সকে বলেন, “আমাকে যে আজ মুক্তি দেওয়া হচ্ছে—আমার স্ত্রীকে জানানো হয়নি। এমনিতে কারা কর্তৃপক্ষ প্রতি শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে দেয়। সে আমার সঙ্গে আজ ওই সাপ্তাহিক সাক্ষাৎ করতেই এসেছিল।”“এসে যখন দেখল যে আমি মুক্তি পেয়েছি, সে খুশিতে প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে। বিষয়টি ঠিক কেমন—আপনি যদি কখনও এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে না যান, তাহলে আপনাকে তা বলে বোঝানো কঠিন। আমি শুধু এটুকু বলতে পারি, কখনও বিশ্বাস হারানো চলবে না, নিরাশ বা হতাশ হওয়া চলবে না।”৯ মাস আগে ইউক্রেনের খেরসন প্রদেশে দেশটির সেনাবাহিনীর হাতে বন্দি হয়েছিলেন রুশ বাহিনীর সেনাসদস্য ওলেকসান্দার তারাসোভ। শুক্রবার যে ৩৯০ জন রুশ যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে তারাসোভও একজন।রয়টার্সকে তারাসোভ বলেছেন, “আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি মুক্তি পেয়েছি।”যুদ্ধবন্দিদের মুক্তিদানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “মস্কো-কিয়েভ উভয়পক্ষের সমঝোতাকে স্বাগত। এই সমঝোতা কি অদূর ভবিষ্যতে আমাদেরকে বড় কোনো সুসংবাদের দিকে নিয়ে যাবে?”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল থেকে এলো ৪৫ ফিলিস্তিনির মরদেহ, মৃত্যুর কারণ জানতে পরীক্ষা
ইসরায়েল থেকে এলো ৪৫  ফিলিস্তিনির মরদেহ, মৃত্যুর কারণ জানতে পরীক্ষা

কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর। ইসরায়েলে কারাবন্দি অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ Read more

সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক Read more

কুষ্টিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া শহর সংলগ্ন কোটপাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ আগস্ট) সকালে বারে শরীফ দরবারের পাশের একটি Read more

নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়
নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়

চলতি বিপিএলে ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস। শুরুতে কিছুটা এলোমেলো দেখালেও অল্প সময়ের মধ্যেই দলটি ছন্দ Read more

‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সমুদ্রপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক Read more

বাঘায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪
বাঘায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী–বানেশ্বর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন