যৌথবাহিনীর অভিযানে জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী থানার (ওসি) মো. রাশেদ হাসান।তিনি জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে সাড়ে ৩টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধা গ্রাম থেকে যৌথবাহিনীর অভিযানে সুভাষকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সুভাস মিয়া নলসন্ধা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে। এছাড়া সে বিভিন্ন ঘটনার ৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। গ্রেফতারকালে পুলিশ ও সেনাবাহিনী তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন। এ বিষয়ে সরিষাবাড়ী থানা অফিসার (ওসি) মো. রাশেদ হাসান আরও বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছিলো পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার Read more

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।আজ মঙ্গলবার Read more

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের Read more

তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত
তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয়েছে ৩শ ফিট এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন Read more

যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক
যশোরে অপহৃত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক

যশোরে বাড়ি বিক্রির ২১ লাখ টাকা আত্মসাত করতে অপহৃত সেই দর্জি রেজাউল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।রবিবার (২৭ এপ্রিল)  বিকেল Read more

কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি
কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি

জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন