রাজশাহীর বাঘা উপজেলার ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে ‘শিখা প্রকল্পের’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ মে) সকাল ১১টায় ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের এই সময়োপযোগী উদ্যোগ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার, পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি।”তিনি আরও বলেন, “যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ, যার প্রভাব পুরো জীবনজুড়ে থেকে যায়। ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেখানে সবার সমান অধিকার থাকবে। তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম হতে পারে।সভায় শিখা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন। তিনি জানান, শিখা প্রকল্প মূলত উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক স্পেস এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবে। জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রধান শিক্ষকবৃন্দ ও কমিউনিটি ভলান্টিয়াররা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান
শেরপুরে  ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান

বগুড়ার শেরপুর পৌর এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।  শনিবার (২৪ মে) দুপুর ১২টা Read more

বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বাহারি দেশীয় ফলে সীতাকুণ্ড প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

‘রঙ্গিন ফলের বর্ণিল উৎসব’ স্লোগানে সীতাকুণ্ড প্রেসক্লাব মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় বিভিন্ন রঙিন ফলের বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে Read more

সাইবেরিয়ান বিড়াল জেবু কোন প্রজাতির ও বৈশিষ্ট্যের
সাইবেরিয়ান বিড়াল জেবু কোন প্রজাতির ও বৈশিষ্ট্যের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’। তাকে ঘিরে বিড়ালপ্রেমীদের আগ্রহ এখন Read more

পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা Read more

মিরপুরে ৬ তলা ভবনে আগুন
মিরপুরে ৬ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যারেজে আগুন লেগেছে। শনিবার (২২ জুন) রাতে সাড়ে ১১টার দিকে এ ঘটনা Read more

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন
সৌদিতে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার দাফন সম্পন্ন

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সৌদিতেই জানাজা শেষে দাফন করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন