চলতি মে মাসেই সমুদ্রে নৌযাত্রায় কমপক্ষে ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৩ মে) সংস্থাটি জানায়, মিয়ানমারে মানবিক সংকট ও তহবিল সংকটে পড়া রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এই ঝুঁকি নিচ্ছেন।চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর অনুমান করছে যে, ৯ ও ১০ মে ডুবে যাওয়া দুটি নৌকায় মোট ৫১৪ জন রোহিঙ্গা ছিলেন। তারা বাংলাদেশে কক্সবাজারের ক্যাম্প ও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিলেন। এদের মধ্যে মাত্র ৮৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।জাতিসংঘ বলছে, এই মৃত্যুর ঘটনা রোহিঙ্গাদের জন্য ২০২৫ সালের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়।ইউএনএইচসিআরের আঞ্চলিক পরিচালক হাই কিয়াং জুন জানান, মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গারা আরও বেশি ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে। নিরাপদ, সম্মানজনক জীবনের আশায় তারা এখন মরিয়া হয়ে পড়েছে।জাতিসংঘ আশ্রয়দানকারী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনযাত্রা স্থিতিশীল করতে এবং মিয়ানমারের অভ্যন্তরে বাস্তুচ্যুতদের সহায়তায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।২০২৫ সালের জন্য ইউএনএইচসিআর রোহিঙ্গাদের জন্য ৩৮৩ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে। তবে এখন পর্যন্ত এর মাত্র ৩০ শতাংশ পাওয়া গেছে।এদিকে, বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কারণে মানবিক খাতের তহবিল সংকুচিত হচ্ছে বলে জাতিসংঘ জানিয়েছে। মার্চ মাসে তহবিল সংকটে পড়ে ইউএনএইচসিআর ৩০ কোটি ডলারের কার্যক্রম স্থগিত করেছে বলেও জানানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠকারী হবেন না, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন: প্রধান উপদেষ্টা
হঠকারী হবেন না, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সবাইকে ধৈর্য ধারণ ও সংযমের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস Read more

সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল Read more

চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির
চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির

কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বৃষ্টিতে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ মে) থেকে একটানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের Read more

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়েসহ পোষ্য কোটায় ভর্তি ৩

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় স্বাভাবিক মেধা তালিকায় চান্স না পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সুবিধায় ২৪ জন শিক্ষার্থী ভর্তি Read more

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন