প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি।বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো। প্রধান উপদেষ্টা গত বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। বিভিন্ন পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।বিষয়টি গণমাধ্যমে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন।বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়তে পারে সিগারেটের দাম
বাড়তে পারে সিগারেটের দাম

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট। সেমাবার (০৩ জুন) অর্থ উপদেষ্টা ড. Read more

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার Read more

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হয়েছেন কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) Read more

রায়সাহেব বাজার–বাহাদুর শাহ পার্ক রুটে বাস-লেগুনা চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা
রায়সাহেব বাজার–বাহাদুর শাহ পার্ক রুটে বাস-লেগুনা চলাচলে স্থায়ী নিষেধাজ্ঞা

রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাস ও লেগুনা চলাচলে চলমান নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রিকশাভাড়া Read more

সিরাজগঞ্জে নিজের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করল মা!
সিরাজগঞ্জে নিজের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করল মা!

সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসাড়া গ্রামে নিজের মা নিজ শিশু সন্তান মোহাম্মদ আলী (৩ মাস বয়স) কে পাশ্ববর্তী হাজী আলী আহমেদ এর Read more

আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন