ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া একাধিক সাঁজোয়া যান, ট্যাংক, আর্টিলারি ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্যাটলগ্রুপ নর্থ এলাকায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ২০০ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে একটি ট্যাংক, একটি সাঁজোয়া যান, একটি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র এবং সাতটি অস্ত্রভান্ডার। এছাড়া ব্যাটলগ্রুপ ওয়েস্ট ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর ২৩০ জনের বেশি সদস্য নিহত হয়।ধ্বংস করা হয় তিনটি মার্কিন তৈরি যান, ১৪টি মোটর যান এবং একটি আর্টিলারি গান। রুশ বাহিনী আরও চারটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ও ছয়টি গোলাবারুদ গুদাম ধ্বংসের দাবি করেছে।সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে ব্যাটলগ্রুপ সেন্টার ফ্রন্টে। এখানে ইউক্রেন ৫১৫ জনের বেশি সেনা হারিয়েছে। ধ্বংস হয়েছে একটি ট্যাংক, দুইটি মার্কিন তৈরি ব্র্যাডলি যুদ্ধযান, তিনটি আর্টিলারি গান, একটি কোজাক সাঁজোয়া যান এবং একাধিক সামরিক যান।পাশাপাশি ব্যাটলগ্রুপ ইস্ট ফ্রন্টে ইউক্রেনীয় বাহিনীর ২৯৫ জন নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে দুইটি সাঁজোয়া যান এবং পাঁচটি মোটর যান। এছাড়া ব্যাটলগ্রুপ ডিনেপ্র এলাকায় ৩৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ধ্বংস হয়েছে একটি জ্যামিং স্টেশন ও একটি গোলাবারুদ ডিপো।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশ বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউক্রেনের সামরিক-শিল্প অবকাঠামো, ড্রোন সংরক্ষণাগার, গোলাবারুদ ডিপো এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থানসহ ১৩৮টি স্থানে হামলা চালিয়েছে। এ ছাড়া রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় ১৪২টি ইউক্রেনীয় ড্রোন এবং ধ্বংস করেছে একটি মার্কিন তৈরি রকেট।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় বাহিনীর মোট ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ৬৬৭টি যুদ্ধবিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৮৭ হাজার ৬৪৪টি ড্রোন, ২৫ হাজার ৩২৭টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১৫৯২টি রকেট লঞ্চার, ৩০ হাজার ১১৫টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং ৪৩ হাজার ৫৫টি সামরিক যান।সূত্র: তাসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে
চরফ্যাশনে চার কিলোমিটার রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চার কিলোমিটার রাস্তা জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে Read more

ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে
নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতির শপথ দুপুরে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন