সিরিয়ায় দীর্ঘ ১৪ বছর পর নতুন সরকার গঠনের পর দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ মে) এ ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, সিরিয়াকে এখন শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি দেশ হতে হবে। আজকের এই সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ আরও ভালো করবে বলে আমরা বিশ্বাস করি।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগেই জানান, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।মার্কিন সরকার জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সিরিয়ার নতুন সরকার এখন বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারবে। তবে শর্ত রয়েছে—সিরিয়া কোনো জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিতে পারবে না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।এ ছাড়া সিরিয়ায় নতুন করে ব্যবসা-বিনিয়োগ, তেল-গ্যাসসহ খনিজ খাতে লেনদেন এবং আগের নিষিদ্ধ কিছু সংস্থার সঙ্গেও এখন বৈধভাবে কাজ করা যাবে।২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছিল। বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালীন আমেরিকা সিরিয়ার সঙ্গে কোনো রকম অর্থনৈতিক সম্পর্ক রাখতে দেয়নি।কিন্তু আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত
পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত

আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর একদিন পর পাকিস্তানে আবারও হামলা চালিয়েছে ভারত। পাক সংবাদমাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার Read more

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার জামায়াতে যোগদান করেছেন। Read more

কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন 'কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি' নামের একটি সামাজিক সংগঠন। সোমবার (২৬ মে) Read more

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম মারা Read more

কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে Read more

চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী
চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী

চুল ছোট করে কাটতে বলায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীল দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন