গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার স্বল্প নন্দপুর গ্রামের তুষ্ট চরন মণ্ডলের ছেলে গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (৫৬) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নন্দপুর গ্রামের আনসার আলীর ছেলে সৈকত হাসান (১৩)।পুলিশ জানায়, সকালে গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে গাজীপুরের মাওনা যাচ্ছিলেন। পথিমধ্যে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অন্যদিকে, উপজেলার বাইপাশ সাহেব বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়ালসেতুর নিচে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় গুরুতর আহত হন মাদ্রাসা শিক্ষার্থী সৈকত হাসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত সৈকত বাবা-মায়ের সঙ্গে বোডঘর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাত উল আলম বলেন, মাওনা আঞ্চলিক সড়কে নিহত মোটরসাইকেল চালকের লাশ ফুলবাড়িয়া ফাঁড়ি পুলিশ উদ্ধার করেছে। আর বাইপাশ এলাকায় নিহত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত
মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে গায়ের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে আসাদ মিয়া নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) বেলা ২টার Read more

জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 
জীবননগরে রাতের আধারে পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা 

চুয়াডাঙ্গার জীবননগরে শত্রুতা করে প্রায় ৫২০ টি উচ্চ ফলনশীল জাতের পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৪ মে) দিবাগত রাতে জীবননগর Read more

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’
‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’

বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে Read more

বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন