খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ।শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪,০০০ (চোদ্দ হাজার) প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে দীঘিনালা থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত ২টি রেজিষ্ট্রেশনবিহীন মাহিন্দ্র গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ২৪.০৫.২০২৫।দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে রেজিষ্ট্রেশনবিহীন ২টি মাহিন্দ্র গাড়ি থেকে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট (ORIS) জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা। এ সময় অবৈধভাবে সিগারেটগুলো পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) কে আটক করা হয়। এ ঘটনায় ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সূচিতে পরিবর্তন

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে দুই সিরিজেরই সূচিতে Read more

গাজা যুদ্ধ বন্ধে চাপ, ট্রাম্পকে ডেমোক্র্যাটদের চিঠি
গাজা যুদ্ধ বন্ধে চাপ, ট্রাম্পকে ডেমোক্র্যাটদের চিঠি

গাজায় যুদ্ধ শেষ করতে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

গরমে পুড়ছে মোংলা, অতিষ্ঠ জনজীবন
গরমে পুড়ছে মোংলা, অতিষ্ঠ জনজীবন

বৈশাখের খরতাপে পুড়ছে মোংলার প্রাণ-প্রকৃতি। দিন যত গড়াচ্ছে সূর্যের দাপট যেন ততই বেড়েই চলেছে। অব্যাহত তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। Read more

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রাম থেকে Read more

সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া (৩৪) নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন