জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল আবছার বাপ্পি এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোমেন আহাম্মেদ।শনিবার (২৪ মে) নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের অফিশিয়াল ফেসবুকের পেইজ থেকে নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পিয়াল সাহা, সহ-সভাপতি (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ২০২১-২২), নাদিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ২০২১-২২), মো. সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (ইংরেজি ভাষা ও সাহিত্য, ২০২১-২২)নবনির্বাচিত সভাপতি আবুল আবছার বাপ্পি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সেই আলোকে আমরা পূর্ববর্তী সাফল্যকে ধারণ করে আরও দায়বদ্ধভাবে কাজ করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, পরিবর্তনের সূচনা হয় ছোট ছোট উদ্যোগ দিয়ে। সেই ছোট ছোট উদ্যোগগুলোই একদিন বড় অর্জনে রূপ নেয়। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা সৃষ্টি করা, তাদের প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তোলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়তা করা। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি এবং সত্যিকারের পরিবর্তন নিয়ে আসতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে।সাধারণ সম্পাদক মোমেন আহাম্মেদ বলেন, “আমরা ক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে নিয়মিতভাবে ক্যারিয়ার-সংক্রান্ত গাইডলাইন, সেমিনার, ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম করে থাকি, যেনো তারা বাস্তব জীবন এবং ক্যারিয়ারের প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ক্যারিয়ার ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী ক্যারিয়ার সহযোগিতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারব। সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও প্রফেশনাল দিকনির্দেশনায় কাজ করে আসছে। ক্লাবের প্রধান উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে ক্যারিয়ার গাইডেন্স প্রদান, সিভি লেখা ও ইন্টারভিউ প্রস্তুতিতে সহায়তা, জব মার্কেট সম্পর্কে ধারণা দেওয়া, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপন এবং নেটওয়ার্কিং ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট।বিশ্ববিদ্যালয়জুড়ে ক্যারিয়ার সচেতনতামূলক কাজের জন্য ইতোমধ্যে ক্লাবটি শিক্ষার্থীদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। নতুন নেতৃত্বের হাত ধরে এই ধারা আরও বেগবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি Read more

বিজিবির প্রচেষ্টায় হারানো ব্যাগ ফিরে পেলো নারী
বিজিবির প্রচেষ্টায় হারানো ব্যাগ ফিরে পেলো নারী

কক্সবাজারের টেকনাফ মহাসড়কে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার পাশাপাশি উক্ত সড়কে চলাচলকারী যানবাহনে থাকা যাত্রীদের সার্বিক নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া Read more

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আগামীকাল

গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। সোমবার (৫ Read more

হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত
হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন