কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবি’র পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ- অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি,র ১০ সদস্য ও বিএসএফের ১০ সদস্য উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপি এ বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশী ২৪ নারী- পুরুষ ও শিশুদেরকে আনুষ্ঠানিক ভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের কে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিজিবি সুত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম, পিএসসি জানতে পারেন। তখন অবৈধভাবে কোন নাগরিককে বাংলাদেশে পুশইন না করার জন্য প্রতিপক্ষ বিএসএফকে কঠোর বার্তা প্রদান করা হয়। বার্তায় বিএসএফকে আরও জানানো হয় যে, প্রকৃত অর্থে বাংলাদেশী নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে প্রচলিত নিয়মানুযায়ী তাদেরেকে গ্রহণ করা হবে। কিন্তু কোন অবস্থাতেই বাংলাদেশী নয় এমন কোন ব্যক্তিকে বাংলাদেশের ভূখন্ডে ঢুকতে দেয়া হবে না। এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের (পুরুষ- ১২ জন তন্মধ্যে শিশু -০৪ জন, মহিলা-১২ জন তন্মধ্যে শিশু-০৪ জন ) নামের তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে প্রদান করে। উক্ত তালিকা যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের  নিকট হস্তান্তর করা হয়েছে।ভারত থেকে ফেরত আসা ওই ২৪ জন হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম(১৯) মেয়ে তাসলিমা (৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩) তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) তার স্ত্রী সাথী বেগম (২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)। এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুদেরকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধি দের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা
শার্শা-বেনাপোলে প্রতিমা রঙে রঙিন, দুর্গাপূজাকে ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় করছেন দেশের Read more

যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ
যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ

যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন হতদরিদ্রদের  ৫০০ কেজি চাল গায়েব করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

অন্ধকারে জ্বলছে সোনালি আলো, কীভাবে বানাবেন এই গ্লোয়িং ওয়াটার?
অন্ধকারে জ্বলছে সোনালি আলো, কীভাবে বানাবেন এই গ্লোয়িং ওয়াটার?

সম্প্রতি ভাইরাল হওয়া গ্লোয়িং ওয়াটার ট্রেন্ডে শুধু ফোনের ফ্ল্যাশলাইট, এক গ্লাস পানি ও এক চিমটি হলুদ ব্যবহার করে তৈরি করা Read more

রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু
রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু

রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুরে পাট জাগ (পচানো) ধোয়ার সময় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার Read more

‘বিএনপির জয় ঠেকাতে কিছু দল শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে’
‘বিএনপির জয় ঠেকাতে কিছু দল শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে’

আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির জয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে বলে জানিয়েছেন Read more

বিসিবির পরিচালক হলেন বুলবুল
বিসিবির পরিচালক হলেন বুলবুল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন