চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটকের ঘটনায় অভিযুক্ত এস আই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম। তিনি আরো জানিয়েছেন, অভিযুক্ত এস আই কামালকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে ছাত্র-জনতার হাতে লোহাগাড়া থানা পুলিশের তিন সোর্সকে ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত সোর্স রমিজ উদ্দিন ফেসবুক লাইভে স্বীকারোক্তি দেন যে, লোহাগাড়া থানায় কর্মরত এস আই কামাল হোসেন তাদের ফেনসিডিলগুলো দিয়েছেন। এসব ফেনসিডিল পাশের পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন এস আই কামাল। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।এদিকে ছাত্র-জনতার হাতে আটককৃতদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। সেনাবাহিনী তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করে। কিন্তু আটককৃতদের স্বীকারোক্তির পর মামলায় এস আই কামালের নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে আজ ভাষণ দেবেন। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 
বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক বিষাক্ত আগাছা ‘পার্থেনিয়াম হিসটেরোফরাস’। স্থানীয়ভাবে অনেকেই এটি চেনেন না, তবে বিজ্ঞানীরা একে Read more

ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য Read more

জুলাই-আগস্ট হত্যা: ২০ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
জুলাই-আগস্ট হত্যা: ২০ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকার উত্তরায় ২০০ অধিক মানুষকে হত্যা মামলায় ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১২ Read more

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন