থাইল্যান্ডে যাওয়ার সময় গত ১৮ মে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ মে আদালত থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে। ২০ মে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। সেদিন কারাগার থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিনেত্রী।তবে এই সময়ে যারা পাশে ছিলেন, তাদের উদ্দেশে ফেসবুক পেজের এক স্ট্যাটাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়িকা। এর পর থেকে ফারিয়ার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার (২৩ মে) এক ফেসবুক পোস্টে এ চিত্রনায়িকা জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ, চিকিৎসার অংশ হিসেবেই সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন।ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে- ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে কারও সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।’ফারিয়া আরও লিখেছেন, ‘গত কয়েক দিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি- আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।’সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা।’পোস্টের শেষে সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিয়া লিখেছেন, ‘খুব শিগগিরই আবার দেখা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখলমুক্তে পুলিশের মাইকিং
কালিয়াকৈরে চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখলমুক্তে পুলিশের মাইকিং

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে রবিবার (১৮ মে) বিকেলে মাইকিং করেছে Read more

মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগমীকাল মঙ্গলবার বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।সোমবার (০৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং Read more

নতুন চক্রে পুরোনো রূপে বাংলাদেশ
নতুন চক্রে পুরোনো রূপে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এটি চলতি বছর বাংলাদেশের তৃতীয় টেস্ট ম্যাচ। Read more

হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা
হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার খাবারের হোটেলগুলোতে Read more

আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন