ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।শনিবার (২৪ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান
মিসাইল নিয়ে আর কোনো আলোচনায় নয়: ইরান

নিজেদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, তাদের এ প্রোগ্রাম প্রতিরক্ষার এবং বিদেশি শক্তিকে Read more

পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’

ইপিএ চুক্তি নিয়ে দর কষাকষি করছে জাপান, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই বাংলাদেশ থেকে শুল্ক সুবিধা চায় দেশটি; দেশে খুনের ঘটনায় Read more

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে হাবিপ্রবিতে বিক্ষোভ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের Read more

১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির
১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির ১৫৮ পদে জনবল নিয়োগের জন্য ফের বুধবার (১৬ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ Read more

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী
ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন