জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এলাকার হাইওয়ে রেস্ট হাউজের পিছনের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত আরাফাত উল্লাপাড়া উপজেলার চড়িয়া কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী ছিলেন।সলঙ্গা থানার এসআই পুলক সরকার জানান, নিহতের  বাড়ি ফরিদপুর জেলায়। ঢাকায় পোশাক কারখানায় চাকরি ও পরিচয়ের সুবাদে ৩ বছর আগে রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকার এক নারীকে বিয়ে করে  নিমগাছি এলাকার শ্বশুরবাড়িতেই থাকতেন।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলে কাজের উদ্দেশ্যে  তিনি শ্বশুরবাড়ি থেকে বের হন। আজ সকালে ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন।ঐ পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের মুখমণ্ডল ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। নিহতের স্ত্রীর কাছে সংবাদ পাঠানো হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (মারিশ্যা Read more

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম Read more

গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান

বিএনপি দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সেটি ফেরাতে Read more

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত Read more

নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো
নিরাপত্তার স্বার্থে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের দাবি জোরালো

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে আবেদন।দেশের সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলায় নেই কোনো ফায়ার স্টেশন। প্রতিবছর এই উপজেলায় অগ্নিকাণ্ডের আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন