যশোরের শিল্পশহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) এলোপাতাড়ি ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলি ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে শালিস চলাকালীন খুনের ঘটনাটি ঘটে। তরিকুল ইসলাম ধোপাদি গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে গোলযোগে হত্যাকান্ডটি হতে পারে বলে পুলিশের ধারণা। বর্তমানে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা জানিয়েছেন, একটি মাছের ঘের নিয়ে ডহর মশিয়াহাটীর গ্রামের পিন্টু ও স্থানীয় একটি গ্রুপের কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিলো। দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পিন্টুর বাড়িতে শালিসের আয়োজন করা হয়। শালিস চলাকালীন দুই পক্ষ গোলযোগে জড়িয়ে পড়ে। এসময় দুর্বৃৃত্তরা তরিকুলের ওপর সশস্ত্র হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায়। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর জেলার যুগ্ম আহ্বায়ক শেখ জাকির হোসেন জানান, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামের একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরটি লিজ দেয়ার জন্য তিনি পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুর্বৃত্তরা তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৃষকদল সভাপতি তরিকুল খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে শুরু করেছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খুনের খবর জানার সাথেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের নির্দেশক্রমে Read more

বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বন্ধুকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাহিমা সুলতানা মারিয়া নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন