পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাময়িক নিষেধাজ্ঞার প্রভাব তেমনভাবে পড়েনি। ভারতীয় কর্তৃপক্ষ কিছু পণ্যের আমদানিতে সাময়িক বিধিনিষেধ দিলেও এই বন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা।মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। তিনি জানান, এখান থেকে ঝুট কাপড়, আলু ও প্লাস্টিকজাত পণ্য রপ্তানি হয়। এর মধ্যে প্লাস্টিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা থাকায় কয়েকটি ট্রাক ফেরত এসেছে, তবে ঝুট কাপড় ও আলুর রপ্তানি স্বাভাবিক রয়েছে।রপ্তানিকারক সিহাব ফয়সাল বলেন, এই বন্দরের মাধ্যমে তুলনামূলকভাবে কম পণ্য রপ্তানি হয়, তাই প্রভাবও সীমিত। বরং পাথরসহ অন্যান্য পণ্যের আমদানি বেশি হয়।সিএন্ডএফ এজেন্ট ফজলুল করিম জানান, আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি। প্লাস্টিক পণ্য ছাড়া সবকিছু রপ্তানি স্বাভাবিকভাবে চলমান।বন্দর ব্যবস্থাপক আজাদ আরও বলেন, ফিনিশড প্রোডাক্ট ছাড়া অন্যান্য কাঁচামাল যেমন পলিয়েস্টার, কটন রেকস, ঝুট কাপড় নিয়মিত রপ্তানি হচ্ছে।বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে নেপাল ও ভুটানের সঙ্গে চলমান আমদানি-রপ্তানিও কোনো বাধা ছাড়াই চলছে বলে শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা জানান। বন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং পরিবেশও শান্তিপূর্ণ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (১৮ এপ্রিল)

আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) থাকছে পারটেক্স-শাইনপুকুর ম্যাচ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। আছে পিএসএলের ম্যাচও। অন্যদিকে, Read more

হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা প্রত্যাখ্যান ইরানের
হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা প্রত্যাখ্যান ইরানের

লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাম্প্রতিক পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস Read more

ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর
ভারত-চীন সম্পর্ক ভালো হলে দুই দেশেরই লাভ: জয়শঙ্কর

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে দুই দেশেরই পারস্পরিক লাভ হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।সোমবার (১৪ জুলাই) Read more

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের
হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় Read more

রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের
রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

সিকান্দার রাজাকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ঘোষিত এ দলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে Read more

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) রাত সোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন