নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। সফরকালে তার মূল মনোযোগ থাকবে রোহিঙ্গা সংকটের দিকে, পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়গুলোতেও আলোচনা হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী জেহিম কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ, বন ও জলবায়ু ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করবেন।গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৩ হাজার ৫০০গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৩ হাজার ৫০০সফরের উদ্দেশ্য সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “প্রতিমন্ত্রীর সফরের প্রধান উদ্দেশ্য রোহিঙ্গা ইস্যুতে অগ্রগতি পর্যবেক্ষণ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন সহায়তা সম্পর্কেও আলোচনা হবে। তিনি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন এবং বাংলাদেশে নরওয়ের যেসব প্রকল্প চলছে, সেগুলোর কার্যক্রম পরিদর্শন করবেন।”সফর শেষে আগামী বৃহস্পতিবার (২৩ মে) সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
গাজীপুরে ব্যবসায়ীর চেক জালিয়াতির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এক ব্যবসায়ীর স্বাক্ষরিত চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে যুবদল নেতা রাশেদ Read more

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে Read more

আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)
আইপিএলের নিলামসহ টিভিতে আজ যা দেখা যাবে (১৬ ডিসেম্বর)

২০২৬ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। এই নিলামে বাংলাদেশিদের চোখ থাকবে টাইগার ক্রিকেটারদের দিকে। নিলামের সংক্ষিপ্ত তালিকায় Read more

ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান
ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান

দীর্ঘ সময় ধরে অভিনয় ও ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রুনা খান। মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ, ফ্যাশন Read more

বিএসএফের গুলিতে নিহত হাসিনুর পরিবারকে জামায়াতের সহায়তা
বিএসএফের গুলিতে নিহত হাসিনুর পরিবারকে জামায়াতের সহায়তা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত লালমনিরহাটের হাসিনুর রহমানের বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ ও সমবেদনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন