চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন  জামালপুর জেলার বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ী জেলার খলিলুররহমান, কিশোরগঞ্জে জেলার মো. ফরিদুজ্জামান, পঞ্চগড় জেলার  আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহানকবীর, নীলফামারি জেলার  ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরেরজয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর জেলার  মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫১ হাজার ২৭৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্তসরকারি-বেসরকারি মোট ১৩০টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ওবেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৬৯৫ হজযাত্রী রয়েছেন।মঙ্গলবার (২০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অববাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।হেল্প ডেস্কের তথ্য মতে, ১৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি এবংফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রাকরে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০জন।সৌদি আরবে চাঁদ দেখার উপরে ভিত্তি করে  আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজএজেন্সির সংখ্যা ৭০টি। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০জুলাই।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ, শিবচরের বিকল্প পথে তীব্র যানজট

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা গোলচত্বরসহ Read more

বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন
বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন

বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে। টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, ডিভাইসটিতে অ্যাপল ডিজাইন, ক্যামেরা ও Read more

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন Read more

আলফাডাঙ্গায় এতিমখানার ছাত্রদের জন্য ১৪ লাখ টাকার চেক বিতরণ
আলফাডাঙ্গায় এতিমখানার ছাত্রদের জন্য ১৪ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশনপ্রাপ্ত পাঁচটি এতিমখানার সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য ১৪ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা Read more

কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ
কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়ছে। নতুন এই দামে কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার Read more

সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন