রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৯ মে) রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার জুড়ান মোল্লার পাড়া এলাকার তোরাই মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আতিয়ার রহমান (৪২) গোয়ালন্দ পৌরসভার ইবাদুল্লা মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়।গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকালে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে অপারেশন থিয়েটার রোগীর চিৎকার, থাপ্পড় দিল চিকিৎসক!
গাজীপুরে অপারেশন থিয়েটার রোগীর চিৎকার, থাপ্পড় দিল চিকিৎসক!

গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতাল কে.কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারের Read more

নড়াইলে মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে মাদকসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি Read more

ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ বৈঠকে সভাপতিত্ব করবেন। মঙ্গলবার Read more

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি
টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, সেরা ত্রিশে দুই বাংলাদেশি

শ্রীলঙ্কায় গল টেস্ট ও লিডসে হেডিংলি টেস্টের পর খেলোয়াড়দের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন। গল টেস্টে জোড়া সেঞ্চুরির পুরষ্কার পেয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন