বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় গতকাল রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এ নিয়ে সামাজিক যোগাযোগামধ্যামে পক্ষে-বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। এবার এ বিষয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার (১৯ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা ফারুকী। যেখানে গ্রেপ্তার হলেও ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলে নিজের বিশ্বাসের কথা বলেন তিনি। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, সরকারের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।ফারুকী লিখেছেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।’উপদেষ্টা বলেন, ‘ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেক দিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এই সব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এ রকম একটা ঘটনা ঘটেছে। এই সব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।’জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলা সংবেদনশীলভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারব-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’ ৎএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille
Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille

Lonkero Casino – Käyttäjäopas Lonkero Casino appiin Miksi valita Lonkero Casino app? Lonkero Casino app on suunniteltu suomalaisille pelaajille, jotka Read more

বাবার কবরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছে ছিল হাদির
বাবার কবরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছে ছিল হাদির

ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শোকে স্তব্ধ। হাদিশূন্য তার বসতভিটায় ভিড় করছেন চেনা-অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে শ্বশুর Read more

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক
তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড Read more

শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের
শোককে শক্তি বানিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

শোককে শক্তিতে রূপান্তর করে পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে বিধ্বস্ত করে এক ম্যাচ আগেই প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে Read more

বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাকৃবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূ‌চি‌র আওতায় প্রাকৃ‌তিক প‌রি‌বেশ ও প্রাণবৈ‌চিত্র‌্য রক্ষায় বিশ্ববিদ্যালয় চত্বরে আট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন