চলতি বছরের আগস্ট মাসে ঢাকা সফর করবেন জর্জিয়া মেলোনি। ইতালির কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ এটি প্রথম হবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগস্টের শেষের দিকে ঢাকা সফর করার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। উভয়পক্ষ জর্জিয়ার সফর নিয়ে কাজ করছে। তার সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসেন জর্জিয়া মেলোনির সরকার। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা সফর করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি। তার ঢাকা সফরে উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছেন এবং রোমের দিক থেকে জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে গুঁইসাপ ধরেছেন এক যুবক। সেই গুঁইসাপ দেখার জন্য ওই যুবকের বাড়িতে ভিড় জামিয়েছেন উৎসুক জনতা।শুক্রবার (১৬ Read more

বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা জানাল ভারত
বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

বর্তমানে ‘উল্লেখযোগ্য পরিমাণে’ ভিসা দেওয়া হচ্ছে। মেডিকেল, শিক্ষাসহ বিভিন্ন প্রয়োজনীয় কারণে এসব ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!
চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে একটি নতুন ব্রিজে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত এ ব্রিজের জন্য Read more

উত্তরাতে বারবার ছিড়ে ফেলা হচ্ছে শহিদদের চিহ্ন
উত্তরাতে বারবার ছিড়ে ফেলা হচ্ছে শহিদদের চিহ্ন

আবারও শুরু হয়েছে জুলাই। ছাত্রজনতার বুকে গুলি চালিয়ে শেখ হাসিনা পালালেও দেশে রয়ে গেছে স্বৈরাচারের দোসররা। গণঅভ্যুত্থানে উত্তরা ছিল পাওয়ার Read more

টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন