সুন্দরবন সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় সকল যাত্রী কমবেশি আহত হয়েছে।রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার ইসলামকাটি মোড়ে ওই ঘটনা ঘটে।আহত দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরুজ্জামান জানান, গতকাল ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য আমরা সাতক্ষীরায় এসেছিলেন। এরপর সুন্দরবন পরিদর্শন শেষে আজ রবিবার ঢাকায় ফিরছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এসময় বাসের ৩৫ যাত্রী সকলেই কমবেশি আহত হন, তবে কেউ মারাত্মক আহত হননি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাটকেলঘাটা থানার ওসি মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দর্শনা সীমান্তে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার
দর্শনা সীমান্তে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। বৃহস্পতিবার (৩০ Read more

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ Read more

নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী মৃত্যু বরণ করেছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর Read more

দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
দিনাজপু‌রের ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মোজাহারুল ইসলাম (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন