ঝিনাইদহের শৈলকূপায় ঋণগ্রস্ত এক গরু ব্যবসায়ী বশির উদ্দিনের (৫৪) মৃত্যুর পর তার জানাজা আটকে দিয়েছেন পাওনাদার। পরে প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জানাজা ও দাফন সম্পন্ন হয়৷বৃহস্পতিবার (১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধি গ্রামের মৃত মুনতাজ শেখের ছেলে বিভিন্ন জায়গা থেকে বাকিতে গরু কিনে হাটবাজারে বিক্রি করতেন। সম্প্রতি তার ব্যবসার অবনতি ঘটে। বিভিন্ন ব্যক্তির কাছে ঋণ নিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে গরু ব্যবসায়ী বশির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে বাদ জোহর, আসর ও মাগরিবের পরে তিন দফা জানাজা নামাজের প্রস্তুতি নেয় তার পরিবার। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাওনাদাররা মৃত বশির উদ্দিনের বাড়ি এসে উপস্থিত হন। এ সময় পাওনাদাররা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে একাধিক পাওনাদার একজোট হয়ে মৃত বশির উদ্দিনের জানাজার নামাজ ও দাফন আটকে দেন। পরে এ বিষয়ে মৃত বশির উদ্দিনের পরিবারের লোকজন ও পাওনাদারদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতারা। পরে সন্ধ্যার দিকে পাওনাদাররা সমঝোতা মেনে নিলে মৃত বশির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।ব্যবসা কিছুদিন খারাপ যাচ্ছিল জানিয়ে বশির উদ্দিনের ছেলে বাঁধন ইসলাম বলেন, বাবা বেশ কিছু মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে যান। তবে আমার বাবার কাছে কে কত টাকা পাবে তার কিছুই জানি না। এখন অনেকেই এসে মোটা টাকা দাবি করছেন। পাওনাদারদের অনেককে কখনও আমাদের বাড়িতে আসতে দেখিনি। এমনকি বাবা জীবিত থাকতেও তাদের কখনও বাবার কাছে আসতে দেখিনি। এ বিষয়ে জানতে চাইলে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আলোচনার মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ
জুন মাসে সড়কে ঝরেছে ৬৯৬ প্রাণ

সারাদেশে জুন মাসে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত ও ১৮৬৭ জন আহত হয়েছেন। হিসাব অনুযায়ী দৈনিক গড়ে নিহত হয়েছেন Read more

সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩ বাসের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ১২ জন।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর
রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না: গয়েশ্বর

কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র Read more

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ
সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর Read more

বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম
বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম

বিশ্ব পর্যটন সূচকে পবিত্র মক্কা আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হিসেবে পঞ্চম এবং মদিনা মোনাওয়ারা সপ্তম স্থানে রয়েছে। সম্প্রতি সৌদি আরবের হজ Read more

৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল
৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল

মাত্র চার বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার তিন দেশে গণ-আন্দোলনের জেরে ক্ষমতা বদল হলো। কলম্বো ও ঢাকার পর এবার কাঠমাণ্ডুও দেখল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন