নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিজিবি। রবিবার (১৮ মে) ভোরে উপজেলার বাদদিঘী গ্রামের মাঠ থেকে ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। রবিবার সকালে এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।বিজ্ঞপ্তিতে আরও জানান, উপজেলার কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ফেন্সিডিলের সিজার মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। তবে সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য।এর আগে Read more

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস
আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস

বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব Read more

বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা Read more

সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। সোমবার (০৭ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের Read more

দক্ষিণ চীন সাগরে চর দখলে নিলো বেইজিং
দক্ষিণ চীন সাগরে চর দখলে নিলো বেইজিং

দক্ষিণ চীন সাগরে একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। এতে ফিলিপাইনের সাথে বেইজিংয়ের আঞ্চলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন