বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য আজ রবিবার (১৮ মে) সিলেটের বিভিন্ন জেলায় বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে।শনিবার (১৭ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আওতাধীন সিলেট শেখঘাট উপকেন্দ্রের ৩৩/১১ কেভি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।এলাকাগুলো হলো-নগরীর জল্লারপাড়, ক্বীন ব্রিজ, নবাব রোড, লালা দীঘিরপার, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের আওতাধীন সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপাডর, দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি।এতে আরও বলা হয়, এ ছাড়াও মদন মোহন কলেজ,লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পার, রামেরদিঘীর পার, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়ার পয়েন্ট তৎসলগ্ন কুয়ারপার, বিলপার, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পার, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর এলাকাসমূহ। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিপ্রেক্ষিতে গ্রাহক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিউবো কর্তৃপক্ষ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন Read more

জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

জন্মসনদ থাকুক বা না থাকুক, কোনো অজুহাতে একটি শিশুও যেন বাদ না যায় বলে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।মঙ্গলবার Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন