চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাকে গ্রেফতার করা হয়। মোজাম্মেল হক ভোলা আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। এসআই মাহবুবুর রহমান আরও জানান, মোজাম্মেল হক ভোলা এজাহারভুক্ত পলাতক আসামি। গ্রেফতারের পর বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মোজাম্মেল হক ভোলা দীর্ঘদিন ধরে সাতকানিয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক
‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সরগরম ‘হ্যাঁ’ ‘না’ পোস্টে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষ-বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় ব্যস্ত দেশের ফেসবুক ব্যবহারকারীরা।বাংলাদেশ Read more

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার Read more

মাদক দমনের মুখোশে দুর্নীতির নগ্ন প্রদর্শনী ডিএনসি কর্মকর্তাদের
মাদক দমনের মুখোশে দুর্নীতির নগ্ন প্রদর্শনী ডিএনসি কর্মকর্তাদের

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর কর্মকর্তাদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের নামে ঘুষ ও জালিয়াতির ভয়াবহ অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, নিরীহ Read more

কোরবানির মাংস কাটতে গিয়ে আনোয়ারায় আহত অর্ধশতাধিক
কোরবানির মাংস কাটতে গিয়ে আনোয়ারায় আহত অর্ধশতাধিক

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ। কোরবানির প্রথম দিন শনিবার Read more

চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু

বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, Read more

ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন
ফেনীতে বিএনপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

ফেনীর ফুলগাজীতে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে মীর হোসেন মীরু (৪৫) নামের এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন