যশোরের বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় একজন ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইন, একটি হিরো পালসার (যশোর-হ-২০-৫২৭৪) মোটরসাইকেলসহ জয়ন্ত দত্ত (৩৪) নামে একজন ভারতীয় ট্রাক চালককে আটক করা হয়। আটক ট্রাক চালক জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন মাদক ব্যবসায়ী বেনাপোল বাজারের গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাদকের চালান নিয়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদলের নেতৃত্বে থাকা হাবিলদার হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে জয়ন্ত দত্তকে আটক করা হয়। পরে তার কাছে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন পাওয়া যায়।বিজিবি সূত্রে জানা যায়, জয়ন্ত দত্ত দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছে। সে যখনই আমদানি পণ বোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে আসে তখনই কোন না কোন মাদক নিয়ে আসে। পরে সেই মাদক বেনাপোলের একজন মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। তার কাছে যে মোটরসাইকেলটি পাওয়া গেছে সেটি বাংলাদেশি একজন মাদক ব্যবসায়ীর। যাকে শনাক্ত করতে এবং আটক করতে বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে। সে এবার একটি ট্রাকে (ডাবøুউবি-২৩ সি-২১৪২) করে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে।বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হেরোইনসহ আটক জয়ন্ত দত্তকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।উল্লেখ, শুক্রবার (১৬ মে) রাতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করে বিজিবি সদস্যরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০
পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০

পাকিস্তানে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৭০০ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ২৬ জন Read more

মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ
মিরসরাইয়ের গ্রামীণ সড়কে নরকযন্ত্রণা, দুর্ভোগে লাখো মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা'য় চরম দুর্ভোগে ফেলেছে স্থানীয় কয়েক লক্ষাধিক মানুষকে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার Read more

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান
গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত Read more

খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের
তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

আগামী জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে ২ ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব Read more

ফের ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি
ফের ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন