পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেতারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেতারা উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের হানিফ হাওলাদারের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের প্রতিপক্ষ নাসির মোল্লা পরিবারের সঙ্গে সেতারা বেগমদের জমিজমা জমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষ নাসির মোল্লা ও বশির মোল্লা লোকজন নিয়ে সেতারা বেগমের ওপর অতর্কিত হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, সেখানে শারীরিক কোন উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতারা বেগমের মৃত্যু হয়।নিহতের ছেলে কাউসার হাওলাদার অভিযোগ করে বলেন, আমার মাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিস্তারিত জেনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) Read more

সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন
সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির Read more

গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী
গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার Read more

দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য
দক্ষিণাঞ্চলে দুঃখ ঘোচাবে নতুন ভেটকি চাষে, ভেট‌কি চা‌ষে বাকৃ‌বির সাফল‌্য

সকাল থেকেই ময়মনসিংহের মাছের আড়তে একটি মাছকে কেন্দ্র করে হাকডাকে বেশ সরগরম। ধূসর আঁশ, র‌ঙিন চোখ ও লম্বাটে গড়নের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন